logo
ads

"ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর! তোরা সব জয়ধ্বনি কর!!"

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশকাল: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫২ পি.এম
"ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর! তোরা সব জয়ধ্বনি কর!!"

নিজস্ব  প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উদ্‌যাপন করা হয় বাংলা নববর্ষ - ১৪৩৩ বঙ্গাব্দ। নববর্ষকে বরণ করে নিতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত হয় 'বৈশাখী শোভাযাত্রা'।

এরপর সহকারী শিক্ষক শুভ্রা চক্রবর্তীর সঞ্চালনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই পরিবেশিত হয় শিক্ষার্থীদের দলীয় সংগীত 'এসো হে বৈশাখ'। বৃন্দ আবৃত্তিতে শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় 'কাণ্ডারী হুঁশিয়ার' কবিতা। তারপর, 'তাকডুম তাকডুম বাজাই' গানে দলীয় পরিবেশনা নিয়ে আসেন প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

পরিশেষে, প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় অধ্যক্ষ মেজর মোঃ নাসির উদ্দিন মাহমুদ, এইসি নববর্ষের তাৎপর্য তুলে ধরেন এবং সুন্দর আগামীর প্রত্যাশা ব্যক্ত করে মনমুগ্ধকর এই আয়োজনের পরিসমাপ্তি ঘোষণা করেন ।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ